মঙ্গলবার , ০১ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার , ০১ সেপ্টেম্বর ২০২৬
হোমবিশ্বটাইমস স্কয়ারে ছুরিকাঘাতে নিহত ১, পুলিশের গুলিতে হামলাকারীও নিহত

টাইমস স্কয়ারে ছুরিকাঘাতে নিহত ১, পুলিশের গুলিতে হামলাকারীও নিহত

favicon
ভোরের আলো ডেস্ক:
টাইমস স্কয়ারে ছুরিকাঘাতে নিহত ১, পুলিশের গুলিতে হামলাকারীও নিহত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্যস্ত পর্যটন এলাকা টাইমস স্কয়ারে ছুরিকাঘাতের ঘটনায় একজন নিহত ও একজন আহত হয়েছেন। পরে পুলিশের গুলিতে হামলাকারী নারীও নিহত হন।


সোমবার (৩১ আগস্ট) টাইমস স্কয়ার এলাকায় দুই হাতে ছুরি নিয়ে ওই নারী হামলা চালান বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় একজন নিহত এবং আরেকজন আহত হন।


প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, হামলাকারীকে থামাতে পুলিশ প্রথমে টেজার ব্যবহার করে। তবে এতে তাকে নিয়ন্ত্রণে আনা সম্ভব না হলে এবং তিনি পুলিশের দিকে এগিয়ে এলে গুলি চালানো হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি এক সংবাদ সম্মেলনে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হামলায় আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বর্তমানে তার অবস্থা স্থিতিশীল।


ঘটনার পর টাইমস স্কয়ারের সংশ্লিষ্ট এলাকা ঘিরে ফেলে তদন্ত শুরু করেছে নিউইয়র্ক পুলিশ বিভাগ। এএফপির প্রতিবেদক জানান, হামলার পরপরই বিপুলসংখ্যক পুলিশ ও জরুরি সেবাকর্মী ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি নিয়ন্ত্রণে নেন।


পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্তাধীন। প্রাথমিকভাবে এটিকে **সন্ত্রাসবাদী হামলা হিসেবে মনে করছে না** তারা।