মঙ্গলবার , ০১ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার , ০১ সেপ্টেম্বর ২০২৬
হোমঅর্থনীতি-ব্যবসাপার্বত্য অঞ্চলে বিদ্যুৎ সুবিধা বাড়লে বাড়বে জীবিকার সুযোগ: এডিবি

পার্বত্য অঞ্চলে বিদ্যুৎ সুবিধা বাড়লে বাড়বে জীবিকার সুযোগ: এডিবি

favicon
ভোরের আলো ডেস্ক:
পার্বত্য অঞ্চলে বিদ্যুৎ সুবিধা বাড়লে বাড়বে জীবিকার সুযোগ: এডিবি

এডিবির মতে, প্রকল্পটি বাস্তবায়িত হলে পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকার জনগোষ্ঠী আরও নিরাপদ, নির্ভরযোগ্য ও সাশ্রয়ী বিদ্যুৎ সুবিধা পাবে। বিদ্যুৎ সরবরাহ বাড়ার ফলে স্থানীয় মানুষের জীবিকার সুযোগ সম্প্রসারিত হওয়ার পাশাপাশি অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণও বাড়বে।


পার্বত্য চট্টগ্রামের তিন জেলা খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানে প্রায় ১৮ লাখ ৪০ হাজার মানুষের বসবাস। এ অঞ্চলের অর্ধেকের বেশি মানুষ ক্ষুদ্র নৃগোষ্ঠীর অন্তর্ভুক্ত।


দেশে জাতীয় পর্যায়ে বিদ্যুতায়নের হার বর্তমানে প্রায় ৯৯ শতাংশ হলেও পার্বত্য চট্টগ্রামে গ্রিডভিত্তিক বিদ্যুৎ সংযোগের চিত্র তুলনামূলকভাবে অনেক পিছিয়ে।


পরিসংখ্যান অনুযায়ী, খাগড়াছড়িতে মাত্র ৪৯ শতাংশ মানুষ গ্রিড বিদ্যুতের আওতায় রয়েছে। রাঙামাটিতে এ হার ৪৩ শতাংশ এবং বান্দরবানে মাত্র ৪১ শতাংশ।


ফলে জাতীয় বিদ্যুতায়নের হারের সঙ্গে পার্বত্য অঞ্চলের বিদ্যুৎ সংযোগের বড় ব্যবধান রয়েছে। এডিবির অর্থায়নে নেওয়া প্রকল্পটি বাস্তবায়িত হলে দুর্গম এলাকাগুলোতে বিদ্যুৎ অবকাঠামোর এই ঘাটতি কমানোর পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান ও অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।