মঙ্গলবার , ০১ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার , ০১ সেপ্টেম্বর ২০২৬
হোমবিশ্বনেতানিয়াহু সরকারকে আর এক পয়সাও নয়, ইসরায়েল নিয়ে স্যান্ডার্সের কড়া বার্তা

নেতানিয়াহু সরকারকে আর এক পয়সাও নয়, ইসরায়েল নিয়ে স্যান্ডার্সের কড়া বার্তা

favicon
ভোরের আলো ডেস্ক:
নেতানিয়াহু সরকারকে আর এক পয়সাও নয়, ইসরায়েল নিয়ে স্যান্ডার্সের কড়া বার্তা

ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতা এবং ইসরায়েলি সামরিক বাহিনীর নীতির তীব্র সমালোচনা করেছেন মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স। একই সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারের জন্য যুক্তরাষ্ট্রের আর্থিক ও সামরিক সহায়তা বন্ধের দাবি জানিয়েছেন তিনি।


মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ‘নিউইয়র্ক টাইমস’-এর একটি অনুসন্ধানী প্রতিবেদন শেয়ার করে স্যান্ডার্স এসব মন্তব্য করেন।


পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের সহিংসতার বিষয়ে অবসরপ্রাপ্ত ইসরায়েলি সামরিক কর্মকর্তাদের বক্তব্য তুলে ধরে তিনি বলেন, এ ধরনের আগ্রাসনের বিরুদ্ধে ইসরায়েলের সাবেক জেনারেলদের অবস্থানও শোনা প্রয়োজন।


প্রতিবেদনে উদ্ধৃত অবসরপ্রাপ্ত ইসরায়েলি ব্রিগেডিয়ার জেনারেল ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী এফ্রাইম স্নেহ পরিস্থিতিকে ‘সুস্পষ্ট জাতিগত নিধন’ হিসেবে উল্লেখ করেন। অন্যদিকে ইসরায়েলি বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত জেনারেল আসাফ আগমন সতর্ক করে বলেন, কোনো সমাজ এ ধরনের আচরণ শুরু করলে তা শেষ পর্যন্ত ধ্বংসের দিকে এগিয়ে যায়।


যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইসরায়েলকে নিঃশর্ত আর্থিক ও সামরিক সহায়তা দেওয়ার বিষয়ে দীর্ঘদিনের দ্বিদলীয় সমর্থনেরও সমালোচনা করেন স্যান্ডার্স। তিনি পুনরায় জোর দিয়ে বলেন, নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারের জন্য যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আর কোনো অর্থ বা সামরিক সহায়তা দেওয়া উচিত নয়।