‘ইসরায়েল-মধ্যপ্রাচ্যকে রক্ষায় ইরানের বিরুদ্ধে লড়ছে যুক্তরাষ্ট্র’: ট্রাম্প
ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের পাশাপাশি পশ্চিমা দেশগুলোর নিরাপত্তা রক্ষায় যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে লড়াই করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বুধবার (২ সেপ্টেম্বর) তিনি এ মন্তব্য করেন বলে তুরস্কের সংবাদমাধ্যম আনাদুলু এজেন্সির এক প্রতিবেদনে জানানো হয়েছে।
ট্রাম্প বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লড়াইয়ের অন্যতম উদ্দেশ্য মধ্যপ্রাচ্য ও ইসরায়েলকে রক্ষা করা। একই সঙ্গে নিজেদের স্বার্থের কারণেও এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
ইসরায়েলকে নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই উল্লেখ করে ট্রাম্প বলেন, তিনি ইসরায়েলের দেখভাল করবেন।
মার্কিন প্রেসিডেন্ট আরও দাবি করেন, তার ভূমিকা না থাকলে ইসরায়েলের অস্তিত্ব টিকে থাকত না।
ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সামরিক ও ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যেই ট্রাম্প এসব মন্তব্য করলেন। তার বক্তব্যে মধ্যপ্রাচ্যের সংঘাতে যুক্তরাষ্ট্রের অবস্থান ও ইসরায়েলের প্রতি ওয়াশিংটনের সমর্থনের বিষয়টি আবারও স্পষ্ট হয়েছে।