বৃহস্পতিবার , ০৩ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ০৩ সেপ্টেম্বর ২০২৬
হোমবিশ্বমিনিয়াপোলিসে বন্দুক হামলায় দুই বেসামরিক নিহত, হামলাকারীও নিহত

মিনিয়াপোলিসে বন্দুক হামলায় দুই বেসামরিক নিহত, হামলাকারীও নিহত

favicon
ভোরের আলো ডেস্ক:
মিনিয়াপোলিসে বন্দুক হামলায় দুই বেসামরিক নিহত, হামলাকারীও নিহত

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরের একটি অ্যাপার্টমেন্ট ভবনে বন্দুক হামলার ঘটনায় অন্তত দুই বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের গুলিতে সন্দেহভাজন হামলাকারীও নিহত হয়েছে।


বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে অ্যাপার্টমেন্ট ভবনটিতে গোলাগুলির খবর পেয়ে পুলিশের একাধিক দল ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনায় অন্তত দুই পুলিশ কর্মকর্তাসহ মোট ছয়জন গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।


প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলের দিকে হঠাৎ ভবনটির ভেতর থেকে পরপর গুলির শব্দ শোনা যায়। তারা প্রায় ২৫ থেকে ৩০ রাউন্ড গুলির শব্দ শুনেছেন বলে জানিয়েছেন। এতে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।


ঘটনার পরপরই বিপুলসংখ্যক পুলিশ সদস্য ঘটনাস্থল ঘিরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) বিশেষায়িত সদস্যরাও সেখানে উপস্থিত হন।


অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে স্থানীয় প্রশাসন সাধারণ মানুষকে ঘটনাস্থল ও আশপাশের এলাকা এড়িয়ে চলার নির্দেশ দিয়েছে।


হামলার কারণ এবং সন্দেহভাজন হামলাকারীর পরিচয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। ঘটনার তদন্ত চলছে।