বৃহস্পতিবার , ০৩ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ০৩ সেপ্টেম্বর ২০২৬
হোমবিশ্বহ্যারি-মেগানের যুক্তরাজ্যে ফেরায় খুশি ট্রাম্প

হ্যারি-মেগানের যুক্তরাজ্যে ফেরায় খুশি ট্রাম্প

favicon
ভোরের আলো ডেস্ক:
হ্যারি-মেগানের যুক্তরাজ্যে ফেরায় খুশি ট্রাম্প

প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান মার্কেলের যুক্তরাষ্ট্র ছেড়ে যুক্তরাজ্যে ফিরে যাওয়ার সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে রাজপরিবারের সঙ্গে এই দম্পতির আচরণের সমালোচনা করেছেন তিনি।


ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হ্যারি-মেগানের যুক্তরাজ্যে ফেরার বিষয়ে জানতে চাইলে ট্রাম্প বলেন, তাদের ফিরে যাওয়ার সিদ্ধান্তে তিনি খুশি। একই সঙ্গে জানান, তিনি এই দম্পতির ভক্ত নন এবং রাজপরিবারের সঙ্গে তাদের আচরণকে অত্যন্ত অসম্মানজনক বলে মনে করেন।


কিছুটা রসিকতার সুরে ট্রাম্প বলেন, তিনি যদি যুক্তরাজ্যের রাজা হতেন, তাহলে হ্যারি ও মেগানকে দেশটিতে ফিরে আসার অনুমতি দিতেন না।


ট্রাম্প বলেন, তিনি হয়তো অন্যদের চেয়ে কিছুটা ভিন্নভাবে বিষয়টি দেখেন এবং তাদের ফিরিয়ে নিতেন না।


মেগানের আচরণের সমালোচনা করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথ ও রাজা তৃতীয় চার্লসের প্রতি মেগানের আচরণ তার কাছে অত্যন্ত অসম্মানজনক বলে মনে হয়েছে।


হ্যারি ও মেগান ২০২০ সালে রাজপরিবারের জ্যেষ্ঠ সদস্যের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর পর যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। রাজপরিবারের সঙ্গে তাদের সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই নানা আলোচনা ও বিতর্ক রয়েছে।