বৃহস্পতিবার , ০৩ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ০৩ সেপ্টেম্বর ২০২৬
হোমবিশ্বযুদ্ধবিরতির মধ্যেই গাজায় ইসরায়েলি গুলিতে নিহত ২

যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ইসরায়েলি গুলিতে নিহত ২

favicon
ভোরের আলো ডেস্ক:
যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ইসরায়েলি গুলিতে নিহত ২

গাজায় চলমান যুদ্ধবিরতির মধ্যেই উত্তর গাজার বেইত লাহিয়া এলাকায় ইসরায়েলি বাহিনীর গুলিতে দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন।


বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।


প্রতিবেদন অনুযায়ী, বেইত লাহিয়া এলাকায় ইসরায়েলি বাহিনীর গুলিতে প্রথমে এক ফিলিস্তিনি নিহত হন। পরে ওই এলাকায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাঁবু ও বাড়িঘর লক্ষ্য করে গুলি চালানো হলে আরও একজন নিহত হন।


২০২৩ সালের ৮ অক্টোবর গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরু হয়। প্রায় দুই বছর ধরে চলা ওই সংঘাতে ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের ঘটনা ঘটে। এরপর ২০২৫ সালের ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসরায়েলি বাহিনী তা লঙ্ঘন করে হামলা চালিয়ে যাচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।


গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় ১ হাজার ৩৩৪ জন ফিলিস্তিনি নিহত এবং ৪ হাজার ৪২৯ জন আহত হয়েছেন। এ ছাড়া উদ্ধারকারী দলগুলো ধ্বংসস্তূপের নিচ থেকে শত শত মৃতদেহ উদ্ধার করেছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।