মধ্যপ্রাচ্যে অপরিশোধিত তেল রফতানি কমেছে ৩৯ শতাংশ
চলতি বছরের শুরুতে নির্ধারিত দৈনিক রফতানি হারের তুলনায় বর্তমানে মধ্যপ্রাচ্য থেকে অপরিশোধিত তেল রফতানি ৩৯ শতাংশ কমেছে। তেল পরিবহনসংক্রান্ত তথ্য প্রদানকারী সংস্থা ট্যাঙ্কারট্র্যাকার্স শনিবার (৫ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছে।
সংস্থাটির তথ্য অনুযায়ী, আগস্টে মধ্যপ্রাচ্যের অপরিশোধিত তেল রফতানি ২০২৬ সালের জানুয়ারি-ফেব্রুয়ারির দৈনিক ১ কোটি ৮৫ লাখ ব্যারেলের ভিত্তিরেখার তুলনায় ৩৯ শতাংশ কম ছিল। এ সময়ে দৈনিক রফতানি ঘাটতি দাঁড়িয়েছে ৭২ লাখ ব্যারেলে।
এর আগে মে মাসে রফতানি ঘাটতি ছিল দৈনিক ১ কোটি ২৪ লাখ ব্যারেল। ওই সময় মধ্যপ্রাচ্যের অপরিশোধিত তেল রফতানি ভিত্তিরেখার তুলনায় ৬৭ শতাংশ কমে গিয়েছিল।
ট্যাঙ্কারট্র্যাকার্স জানিয়েছে, এই পরিসংখ্যানে সৌদি আরব, ইরাক, ইরান, কুয়েত, ওমান, সংযুক্ত আরব আমিরাত ও কাতারের অপরিশোধিত তেল রফতানির তথ্য অন্তর্ভুক্ত রয়েছে।