সোমবার , ০৭ সেপ্টেম্বর ২০২৬
সোমবার , ০৭ সেপ্টেম্বর ২০২৬
হোমঅর্থনীতি-ব্যবসাদাম কমার পর আজ সোনার ভরি কত

দাম কমার পর আজ সোনার ভরি কত

favicon
ভোরের আলো ডেস্ক:
দাম কমার পর আজ সোনার ভরি কত

দেশের বাজারে গতকাল রোববার সোনার দাম কমানো হয়েছে। ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা। নতুন এই দর গতকাল সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।


এরপর নতুন করে দাম সমন্বয় না হওয়ায় আজ সোমবারও একই দামে সোনা বিক্রি হচ্ছে।


নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ১০০ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ৫৯০ টাকা। ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ৭৫০ টাকা কমিয়ে করা হয়েছে ১ লাখ ৯২ হাজার ৮৬৪ টাকা।


এ ছাড়া সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ১ হাজার ৪৫৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৭ হাজার ৫২২ টাকা।


এর আগে গত ৩ সেপ্টেম্বর সোনার দাম বাড়ানো হয়েছিল। সেদিন ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়ে ২ লাখ ৩৭ হাজার ৩৬২ টাকা নির্ধারণ করা হয়। একইভাবে ২১ ক্যারেটের দাম ৫ হাজার ২৪৯ টাকা বাড়িয়ে ২ লাখ ২৬ হাজার ৬৯০ টাকা, ১৮ ক্যারেটের দাম ৪ হাজার ৪৯১ টাকা বাড়িয়ে ১ লাখ ৯৪ হাজার ৬১৪ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ৩ হাজার ৬৭৪ টাকা বাড়িয়ে ১ লাখ ৫৮ হাজার ৯৮০ টাকা নির্ধারণ করা হয়েছিল।


এদিকে সোনার দাম কমলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ১৩২ টাকা, ২১ ক্যারেটের ৪ হাজার ৯৫৭ টাকা, ১৮ ক্যারেটের ৪ হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ৩ হাজার ২০৭ টাকা নির্ধারণ করা হয়েছে।