মঙ্গলবার , ০৮ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার , ০৮ সেপ্টেম্বর ২০২৬
হোমবিশ্বশুরু হচ্ছে জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশন

শুরু হচ্ছে জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশন

favicon
ভোরের আলো ডেস্ক:
শুরু হচ্ছে জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশন

আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) শুরু হচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন। এ উপলক্ষে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।


নিউইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার সকালে আনুষ্ঠানিকভাবে শেষ হবে সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন। এরপর দুপুর ৩টা থেকে শুরু হবে ৮১তম অধিবেশনের কার্যক্রম।


এবারের অধিবেশনে জাতিসংঘের ১৯৩ সদস্য রাষ্ট্রের রাষ্ট্র ও সরকারপ্রধানসহ প্রতিনিধিরা অংশ নেবেন। বৈশ্বিক আস্থা পুনর্গঠন, আন্তর্জাতিক সহযোগিতা জোরদার, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে গতি বাড়ানো এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সংস্কারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় এবারের আলোচনায় গুরুত্ব পাবে।


এ ছাড়া বিশ্বের বিভিন্ন অঞ্চলের চলমান সংঘাত, আন্তর্জাতিক নিরাপত্তা, জলবায়ু সংকটসহ সমসাময়িক নানা বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা হবে।


আগামী ২২ থেকে ২৮ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে অনুষ্ঠিত হবে বিশ্বনেতাদের অংশগ্রহণে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক। এতে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা বৈশ্বিক বিভিন্ন সংকট ও অগ্রাধিকার নিয়ে বক্তব্য দেবেন।


এবারের অধিবেশনে হলের প্রথম আসনে বসার সুযোগ পাবে মরক্কো। অধিবেশনকে কেন্দ্র করে নিউইয়র্ক শহরজুড়ে নিরাপত্তাব্যবস্থাও জোরদার করা হয়েছে।