আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা
দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরিতে (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ১ হাজার ১০৮ টাকা কমানো হয়েছে। এতে নতুন দামে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা।
বুধবার (৯ সেপ্টেম্বর) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) স্বর্ণের দাম কমানোর এ সিদ্ধান্ত নেয়। একই দিন সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৪৯ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৩ হাজার ৫৪১ টাকা।
এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরিতে ৯৩৩ টাকা কমানো হয়েছে। ফলে এ মানের স্বর্ণের নতুন দাম দাঁড়িয়েছে ১ লাখ ৯১ হাজার ৯৩১ টাকা।
অন্যদিকে, সনাতন পদ্ধতির স্বর্ণের দাম প্রতি ভরিতে ৭০০ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৮২২ টাকা।