বৃহস্পতিবার , ১০ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ১০ সেপ্টেম্বর ২০২৬
হোমরাজনীতিশারীরিক অবস্থার অবনতি, লাইফ সাপোর্টে মেঘমল্লার বসু

শারীরিক অবস্থার অবনতি, লাইফ সাপোর্টে মেঘমল্লার বসু

favicon
ভোরের আলো ডেস্ক:
শারীরিক অবস্থার অবনতি, লাইফ সাপোর্টে মেঘমল্লার বসু

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশন (এনপিএ)-এর কেন্দ্রীয় নেতা মেঘমল্লার বসুকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।


বুধবার (৯ সেপ্টেম্বর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।


জানা গেছে, মঙ্গলবার থেকে মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার অবনতি শুরু হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। অবস্থার আরও অবনতি হলে বুধবার চিকিৎসকরা তাকে লাইফ সাপোর্টে নেন।


হাসপাতাল সূত্রে জানা যায়, অনেকগুলো ঘুমের ওষুধ সেবনের পর মঙ্গলবার রাত থেকে তার শ্বাসকষ্ট বাড়তে থাকে। একপর্যায়ে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউ থেকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। বর্তমানে চিকিৎসকরা তার চিকিৎসা চালিয়ে যাচ্ছেন।


এর আগে সোমবার রাতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান এলাকা থেকে অসুস্থ অবস্থায় মেঘমল্লার বসুকে উদ্ধার করা হয়। পরে পরিচিতরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তার পাকস্থলী পরিষ্কার করেন।