বৃহস্পতিবার , ১০ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ১০ সেপ্টেম্বর ২০২৬
হোমবিশ্বরাজনৈতিক সমাধানেই রোহিঙ্গা সংকটের টেকসই অবসান: হুমায়ুন কবির

রাজনৈতিক সমাধানেই রোহিঙ্গা সংকটের টেকসই অবসান: হুমায়ুন কবির

favicon
ভোরের আলো ডেস্ক:
রাজনৈতিক সমাধানেই রোহিঙ্গা সংকটের টেকসই অবসান: হুমায়ুন কবির

রাজনৈতিক সদিচ্ছা ও কার্যকর রাজনৈতিক সমাধানের মাধ্যমেই দীর্ঘদিনের রোহিঙ্গা বাস্তুচ্যুতি সংকটের টেকসই অবসান সম্ভব বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি জানিয়েছেন, রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও স্থায়ী সমাধানের পথ খুঁজতে চীন ও মিয়ানমারের সঙ্গে সরাসরি আলোচনা অব্যাহত রাখবে বাংলাদেশ।


বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রোহিঙ্গা সংকট নিয়ে আয়োজিত এক আন্তর্জাতিক সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।


পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ বর্তমানে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালন করছে। এই গুরুত্বপূর্ণ কূটনৈতিক সুযোগকে কাজে লাগিয়ে জাতিসংঘসহ বৈশ্বিক বহুপক্ষীয় ফোরামগুলোতে রোহিঙ্গা সংকটকে সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে তুলে ধরতে বাংলাদেশ সর্বাত্মক প্রচেষ্টা চালাবে।


তিনি বলেন, রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে শুধু মানবিক সহায়তা যথেষ্ট নয়; প্রয়োজন কার্যকর রাজনৈতিক উদ্যোগ ও সংশ্লিষ্ট পক্ষগুলোর রাজনৈতিক সদিচ্ছা। এ লক্ষ্যে চীন ও মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সরাসরি আলোচনা অব্যাহত থাকবে।


হুমায়ুন কবির জোর দিয়ে বলেন, মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের স্বেচ্ছায়, নিরাপদ পরিবেশে, মর্যাদার সঙ্গে এবং স্থায়ীভাবে তাদের পৈতৃক ভিটায় ফিরিয়ে নেওয়াই বাংলাদেশ সরকারের প্রধান ও অবিচল লক্ষ্য।


এ লক্ষ্য অর্জনে আন্তর্জাতিক সম্প্রদায়, আঞ্চলিক পরাশক্তি এবং অংশীদার দেশগুলোকে আরও জোরালো ও সমন্বিত ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।


তিনি বলেন, রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদি সমাধানে প্রত্যাবাসনের অনুকূল পরিবেশ তৈরির পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে সমন্বিত কূটনৈতিক উদ্যোগ আরও জোরদার করা প্রয়োজন।