রবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬
রবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬
হোমঢাকা প্রতিদিনগুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে এনসিপির মশাল মিছিল

গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে এনসিপির মশাল মিছিল

favicon
ভোরের আলো ডেস্ক:
গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে এনসিপির মশাল মিছিল

রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে মশাল মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা।


শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যার পর ঢাকা মহানগর উত্তরের আওতাধীন গুলশান থানা এনসিপির উদ্যোগে এ মশাল মিছিল বের করা হয়।


মিছিলটি গুলশান-২ মোড় থেকে শুরু হয়ে গুলশান-১-এর শ্যুটিং ক্লাব এলাকায় গিয়ে শেষ হয়। এতে গুলশান থানা এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।


এর আগে শুক্রবার দুপুরে গুলশান এলাকায় ঝটিকা মিছিল বের করে আওয়ামী লীগ। এ সময় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে আরও পাঁচটি ককটেল উদ্ধার করা হয়।


আওয়ামী লীগের ওই ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনার প্রতিবাদ জানাতেই সন্ধ্যায় মশাল মিছিল বের করে এনসিপি। এ সময় দলটির নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের বিরুদ্ধে নিজেদের অবস্থান জানান।