রবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬
রবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬
হোমবিশ্বইউক্রেনে ইউরোপীয় সেনা পাঠালে রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরু হবে: পুতিন

ইউক্রেনে ইউরোপীয় সেনা পাঠালে রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরু হবে: পুতিন

favicon
ভোরের আলো ডেস্ক:
ইউক্রেনে ইউরোপীয় সেনা পাঠালে রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরু হবে: পুতিন

ইউক্রেনে ইউরোপীয় দেশগুলোর সেনা মোতায়েন করা হলে রাশিয়ার সঙ্গে সরাসরি যুদ্ধ শুরু হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।


শুক্রবার (১১ সেপ্টেম্বর) এক বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসের বরাতে এ তথ্য জানিয়েছে আনাদুলু এজেন্সি।


পুতিন বলেন, ইউরোপীয় দেশগুলো নিজেদের রাশিয়ার সঙ্গে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। বর্তমানে ইউক্রেনে সেনা পাঠানোর বিষয়ে ইউরোপে আলোচনা চলছে। সেখানে সেনা মোতায়েন করা হলে সেটিকে রাশিয়ার সঙ্গে যুদ্ধের সূচনা হিসেবেই দেখা হবে।


রুশ প্রেসিডেন্টের অভিযোগ, পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে ব্যবহার করে রাশিয়াকে দুর্বল ও ধ্বংস করার চেষ্টা করছে। তবে মস্কোর পক্ষ থেকে ইউরোপীয় দেশগুলোকে হুমকি দেওয়া হচ্ছে না এবং এমন কোনো ইচ্ছাও রাশিয়ার নেই বলে দাবি করেন তিনি।


পুতিন আরও বলেন, ইউক্রেনে ইউরোপীয় সেনা মোতায়েনের পরিকল্পনা রুশ ফেডারেশনকে দুর্বল করার একটি প্রচেষ্টা। তার ভাষ্য অনুযায়ী, অতীতে ককেশাসে সন্ত্রাসী ও বিচ্ছিন্নতাবাদীদের ব্যবহার করা হয়েছিল, এরপর বিভিন্ন উপায়ে রাশিয়ার বিরুদ্ধে চাপ সৃষ্টি করা হয়েছে এবং এখন ইউক্রেনের মাধ্যমে সেই প্রচেষ্টা চালানো হচ্ছে।


ইউরোপীয় দেশগুলোর সঙ্গে রাশিয়ার সংঘাতের কোনো ভিত্তি নেই বলেও মন্তব্য করেন পুতিন। তিনি বলেন, ইউরোপের দেশগুলোকে হুমকি দেওয়ার কোনো কারণ বা ইচ্ছা মস্কোর নেই। ইউরোপের সঙ্গে সংঘাতে জড়ানোর কোনো প্রয়োজনও রাশিয়া দেখে না।


ইউক্রেনে ইউরোপীয় সেনা মোতায়েনের আলোচনা নিয়ে পুতিনের এই বক্তব্যের মাধ্যমে রাশিয়া সম্ভাব্য এমন পদক্ষেপকে সরাসরি যুদ্ধের ঘটনা হিসেবে বিবেচনা করবে—এমন কঠোর অবস্থানই প্রকাশ পেয়েছে।