রবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬
রবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬
হোমরাজনীতিগুলশানে আ. লীগের মিছিল: এখন পর্যন্ত গ্রেপ্তার ৩২

গুলশানে আ. লীগের মিছিল: এখন পর্যন্ত গ্রেপ্তার ৩২

favicon
ভোরের আলো ডেস্ক:
গুলশানে আ. লীগের মিছিল: এখন পর্যন্ত গ্রেপ্তার ৩২
রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে এখন পর্যন্ত ৩২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মিছিলে অংশ নেওয়া ৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১২ সেপ্টেম্বর) বেলা পৌনে ১২টার দিকে গুলশানে ঝটিকা মিছিল বের করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

পুলিশ মিছিলটি ছত্রভঙ্গ করতে এগিয়ে গেলে মিছিলকারীরা পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দুই রাউন্ড রাবার বুলেট ছোড়ে। পরে পুলিশ মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়।

ঘটনাস্থল থেকে পাঁচটি ককটেল উদ্ধার করা হয়। মিছিল চলাকালেই তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তারের সংখ্যা ৩২ জনে পৌঁছায়।

এ ঘটনায় শুক্রবারই সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।