রবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬
রবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬
হোমঅর্থনীতি-ব্যবসাঋণনির্ভর অর্থনীতি থেকে উৎপাদনমুখী অর্থনীতিতে যেতে চায় সরকার

ঋণনির্ভর অর্থনীতি থেকে উৎপাদনমুখী অর্থনীতিতে যেতে চায় সরকার

favicon
ভোরের আলো ডেস্ক:
ঋণনির্ভর অর্থনীতি থেকে উৎপাদনমুখী অর্থনীতিতে যেতে চায় সরকার

ঋণনির্ভর ও দুর্নীতিগ্রস্ত অর্থনীতি থেকে বাংলাদেশকে উৎপাদনমুখী অর্থনীতিতে রূপান্তরের লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।


শনিবার (১২ সেপ্টেম্বর) ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেন্টার ফর গর্ভন্যান্স স্টাডিজ আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা জানান।


রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, বিদ্যুৎ খাতের সংকটের কারণে জনগণের যে ভোগান্তি হচ্ছে, তা কমাতে সরকার বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করছে। একই সঙ্গে দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী ও উৎপাদনমুখী করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে।


তিনি জানান, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতির আকার এক ট্রিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্যে কাজ করছে সরকার। এ লক্ষ্য অর্জনে পঞ্চবার্ষিকী পরিকল্পনা সামনে রেখে বিভিন্ন কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।


রাষ্ট্রব্যবস্থা স্বজনপ্রীতি ও বৈষম্যে আক্রান্ত হয়ে পড়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা বলেন, এসব সমস্যা থেকে দেশকে বের করে আনতে সরকার কাজ করছে। অর্থনীতি ও রাষ্ট্রব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে একটি অধিক উৎপাদনশীল ও বৈষম্যহীন ব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য।