রবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬
রবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬
হোমঢাকা প্রতিদিনআদাবরের খাল থেকে অজ্ঞাত নারীর খণ্ডিত দেহাংশ উদ্ধার

আদাবরের খাল থেকে অজ্ঞাত নারীর খণ্ডিত দেহাংশ উদ্ধার

favicon
ভোরের আলো ডেস্ক:
আদাবরের খাল থেকে অজ্ঞাত নারীর খণ্ডিত দেহাংশ উদ্ধার

রাজধানীর আদাবর এলাকার একটি খাল থেকে অজ্ঞাত এক নারীর খণ্ডিত দেহাংশ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার করা দেহাংশের মধ্যে নারীর মাথা ও হাতের অংশ রয়েছে।


শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে আদাবর ১০ নম্বর এলাকার হাক্কারপাড় খাল থেকে বস্তাবন্দি অবস্থায় এসব দেহাংশ উদ্ধার করা হয়।


পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত নিহত নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তার দেহের অন্যান্য খণ্ডিত অংশ উদ্ধারে অভিযান চালাচ্ছে পুলিশ।


এ ঘটনায় নারীর পরিচয় শনাক্ত ও ঘটনার বিস্তারিত জানতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) খবর দেওয়া হয়েছে। দেহাংশ উদ্ধারের ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া ও তদন্ত চলছে।