রবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬
রবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬
হোমবিশ্বমার্কিন সহায়তা না থাকলে অল্প সময়েই ইসরায়েলি সেনাবাহিনী ভেঙে পড়বে: ইরান

মার্কিন সহায়তা না থাকলে অল্প সময়েই ইসরায়েলি সেনাবাহিনী ভেঙে পড়বে: ইরান

favicon
ভোরের আলো ডেস্ক:
মার্কিন সহায়তা না থাকলে অল্প সময়েই ইসরায়েলি সেনাবাহিনী ভেঙে পড়বে: ইরান

যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা না থাকলে ইসরায়েলি সেনাবাহিনী খুব অল্প সময়ের মধ্যেই ভেঙে পড়বে বলে মন্তব্য করেছেন ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার আহমদ ভাহিদি।


শনিবার (১২ সেপ্টেম্বর) ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাত দিয়ে এ তথ্য জানানো হয়। দেশটির সেনাপ্রধান আমির হাতামির সঙ্গে এক বৈঠকে এসব মন্তব্য করেন ভাহিদি।


তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া ইসরায়েলি সেনাবাহিনী খুব অল্প সময়ের মধ্যেই ধসে পড়বে। চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কর্মকর্তারা ইরানের সামরিক সক্ষমতাকে যথাযথভাবে মূল্যায়ন করতে পারেননি বলেও দাবি করেন তিনি।


আইআরজিসি কমান্ডার আরও বলেন, ইরানের সামরিক শক্তি ও সক্ষমতা সম্পর্কে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যে ধারণা ছিল, তা বাস্তব পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।


মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই ইরানি এই কমান্ডারের এমন মন্তব্য সামনে এলো। এর আগে দুই দেশের সামরিক সক্ষমতা, যুদ্ধের প্রস্তুতি ও পাল্টা জবাব দেওয়ার সামর্থ্য নিয়ে উভয় পক্ষের কর্মকর্তাদের কাছ থেকেই একাধিক বক্তব্য এসেছে।