মঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
হোমবিশ্বশি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে ‘প্রায় সবকিছু’ নিয়ে আলোচনা করবেন ট্রাম্প

শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে ‘প্রায় সবকিছু’ নিয়ে আলোচনা করবেন ট্রাম্প

favicon
ভোরের আলো ডেস্ক:
শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে ‘প্রায় সবকিছু’ নিয়ে আলোচনা করবেন ট্রাম্প

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আগামী ২৪ সেপ্টেম্বর হোয়াইট হাউসে নির্ধারিত বৈঠকে ‘প্রায় সবকিছু’ নিয়েই আলোচনা হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।


রোববার (১৩ সেপ্টেম্বর) ট্রাম্পের এক সংবাদ সম্মেলনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি।


ট্রাম্প বলেন, শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বাণিজ্য ও মোটরগাড়ি খাতসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে বলে তিনি আশা করছেন। পাশাপাশি বোয়িং, ইউক্রেন ও গাজায় চলমান যুদ্ধ, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা উৎপাদন নিয়েও আলোচনা হতে পারে।


চীনা যানবাহনের ওপর তাঁর প্রশাসনের আরোপ করা শুল্কের পক্ষেও অবস্থান তুলে ধরেন ট্রাম্প। তিনি বলেন, চীনা গাড়িগুলোকে যুক্তরাষ্ট্রের বাজার থেকে দূরে রাখা হয়েছে এবং এর পেছনে তাঁর প্রশাসনের সিদ্ধান্তই কাজ করেছে।


চীনের পক্ষ থেকে বোয়িংয়ের বিমান কেনার বিষয়ে কোনো চুক্তি হতে পারে কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তিনি সব ধরনের চুক্তি সম্পন্ন করেন।


এদিকে জর্ডানে অবস্থিত যুক্তরাষ্ট্র ও মিত্র দেশগুলোর বিমানঘাঁটির স্যাটেলাইট চিত্র চীনা প্রতিষ্ঠানগুলো ইরানকে সরবরাহ করে থাকতে পারে—এমন প্রতিবেদন নিয়েও ট্রাম্পকে প্রশ্ন করা হয়।


জবাবে তিনি বলেন, চীনও যুক্তরাষ্ট্রের মতো গোয়েন্দা তৎপরতায় জড়িত। তাঁর ভাষায়, তারা এমন কাজই করে, যা যুক্তরাষ্ট্রও করে।