মঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
হোমরাজনীতিদেশ বিপদে পড়লে মানুষ বিএনপির ওপর দায়িত্ব দেয়: সমাজকল্যাণমন্ত্রী

দেশ বিপদে পড়লে মানুষ বিএনপির ওপর দায়িত্ব দেয়: সমাজকল্যাণমন্ত্রী

favicon
ভোরের আলো ডেস্ক:
দেশ বিপদে পড়লে মানুষ বিএনপির ওপর দায়িত্ব দেয়: সমাজকল্যাণমন্ত্রী

দেশ যখন সংকটে পড়ে, তখন দেশের মানুষ বিপদ থেকে উদ্ধারের দায়িত্ব বিএনপির ওপর দেয় বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।


তিনি বিএনপির নেতাকর্মীদের সতর্ক করে বলেন, দলীয় নেতাকর্মীরা নিজেদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করলে এর সুযোগ নেবে গুপ্ত ও পলাতক বাহিনী। তাই সবাইকে ঐক্যবদ্ধ ও শৃঙ্খলাবদ্ধ থাকতে হবে।


রোববার দিবাগত রাত ১টার দিকে লালমনিরহাট জেলা পরিষদ অডিটরিয়ামে জেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।


ডা. জাহিদ হোসেন বলেন, বিএনপির মূল দায়িত্ব হচ্ছে সংকটের সময় দেশ ও দেশের মানুষকে বিপদ থেকে উদ্ধারে নেতৃত্ব দেওয়া। দল না থাকলে পদের কোনো মূল্য নেই। আবার শৃঙ্খলা ছাড়া কোনো সংগঠনই সামনে এগিয়ে যেতে পারে না।


তিনি বলেন, অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। একই সঙ্গে তিনি বিগত আওয়ামী লীগ সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন।


মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি ও বর্তমান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।


সভায় লালমনিরহাট-১ আসনের এমপি ব্যারিস্টার হাসান রাজীব প্রধান, লালমনিরহাট-২ আসনের এমপি রোকন উদ্দিন বাবুলসহ জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া জেলার পাঁচ উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী সভায় অংশ নেন।