মঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
হোমবিশ্বযুক্তরাজ্য থেকে বিচ্ছিন্নতার ইস্যুতে বৈঠকে স্কটল্যান্ড, ওয়েলস ও নর্দার্ন আয়ারল্যান্ডের নেতারা

যুক্তরাজ্য থেকে বিচ্ছিন্নতার ইস্যুতে বৈঠকে স্কটল্যান্ড, ওয়েলস ও নর্দার্ন আয়ারল্যান্ডের নেতারা

favicon
ভোরের আলো ডেস্ক:
যুক্তরাজ্য থেকে বিচ্ছিন্নতার ইস্যুতে বৈঠকে স্কটল্যান্ড, ওয়েলস ও নর্দার্ন আয়ারল্যান্ডের নেতারা

যুক্তরাজ্য থেকে বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা, সাংবিধানিক পরিবর্তন এবং পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে বৈঠকে বসছেন স্কটল্যান্ড, ওয়েলস ও নর্দার্ন আয়ারল্যান্ডের নেতারা।


সোমবার (১৪ সেপ্টেম্বর) ওয়েলসের রাজধানী কার্ডিফে অনুষ্ঠিত হতে যাওয়া এ বৈঠকে তিন অঞ্চলের শীর্ষ নেতারা অংশ নেবেন। দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


বৈঠকে যুক্তরাজ্য থেকে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা, সাংবিধানিক পরিবর্তন এবং তিন অঞ্চলের মধ্যে সহযোগিতা জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে। স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার জন সুইনি, ওয়েলসের ফার্স্ট মিনিস্টার রুন আপ আইওয়ার্থ এবং নর্দার্ন আয়ারল্যান্ডের ফার্স্ট মিনিস্টার মিশেল ও’নিল বৈঠকে অংশ নেবেন।


অর্থনীতি, জ্বালানি, ইউরোপ এবং সাংবিধানিক বিষয়ে পারস্পরিক সহযোগিতা বাড়াতে বৈঠক শেষে একটি সমঝোতা স্মারক সই হতে পারে বলেও বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।


এমন এক সময়ে বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে, যখন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম এমপিদের জানিয়েছেন, কোনো স্বাধীনতা গণভোটের পক্ষে ‘স্পষ্ট ঐকমত্য’ তৈরি হলে তিনি আরেকটি স্কটিশ গণভোটের অনুমতি দিতে পারেন।


অন্যদিকে, বৈঠকের মাত্র দুই দিন আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও আয়ারল্যান্ড ইস্যুতে মন্তব্য করেন। তিনি বলেন, তিনি ‘একীভূত আয়ারল্যান্ড’ দেখতে খুবই আগ্রহী। সম্প্রতি ডাবলিন সফরের সময় ট্রাম্প বলেন, নর্দার্ন আয়ারল্যান্ড আয়ারল্যান্ড প্রজাতন্ত্রের সঙ্গে যুক্ত হলে সেটি ভালো বিষয় হবে। এ ক্ষেত্রে ‘এটা কীভাবে খারাপ হতে পারে’—এমন প্রশ্নও তোলেন তিনি।


তিন অঞ্চলের নেতাদের এই বৈঠক যুক্তরাজ্যের ভবিষ্যৎ সাংবিধানিক কাঠামো ও আঞ্চলিক সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনার সুযোগ তৈরি করতে পারে।