তিন দফা কমার পর বাড়ল সোনার দাম, ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা
দেশের বাজারে টানা তিন দফা কমার পর আবারও বেড়েছে সোনার দাম। ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।
স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বেড়ে যাওয়ায় নতুন করে এই মূল্য সমন্বয় করা হয়েছে। নির্ধারিত নতুন দাম গতকাল সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। এরপর আর দাম পরিবর্তন না হওয়ায় মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সর্বশেষ নির্ধারিত দরেই সোনা বিক্রি হচ্ছে।
নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা।
এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৯৩৩ টাকা বেড়ে হয়েছে ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা। সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ৭৫৮ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা।
এর আগে গত ১২ সেপ্টেম্বর ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা নির্ধারণ করা হয়েছিল। একই সময়ে ২১ ক্যারেটের দাম নির্ধারণ করা হয় ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৯০ হাজার ১২৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৫৫ হাজার ৩০৬ টাকা।
এরও আগে ৯ সেপ্টেম্বর ২২ ক্যারেটের সোনার দাম ১ হাজার ১০৮ টাকা কমানো হয়েছিল। তখন প্রতি ভরি সোনার দাম দাঁড়ায় ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা। ২১ ক্যারেটের দাম ছিল ২ লাখ ২৩ হাজার ৫৪১ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৯১ হাজার ৯৩১ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ছিল ১ লাখ ৫৬ হাজার ৮২২ টাকা।
এ ছাড়া ৬ সেপ্টেম্বরও সোনার দাম কমানো হয়েছিল। ওই সময় ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা, ২১ ক্যারেটের ২ লাখ ২৪ হাজার ৫৯০ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৯২ হাজার ৮৬৪ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৫৭ হাজার ৫২২ টাকা নির্ধারণ করা হয়েছিল।
ফলে কয়েক দফা কমার পর এবার আবারও দেশের বাজারে সোনার দাম ঊর্ধ্বমুখী হলো।