বৃহস্পতিবার , ১৭ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ১৭ সেপ্টেম্বর ২০২৬
হোমঅর্থনীতি-ব্যবসাতিন দফা কমার পর আবারও বাড়ল সোনার দাম

তিন দফা কমার পর আবারও বাড়ল সোনার দাম

favicon
ভোরের আলো ডেস্ক:
তিন দফা কমার পর আবারও বাড়ল সোনার দাম

দেশের বাজারে টানা তিন দফা দাম কমার পর আবারও বেড়েছে সোনার দাম। ভালো মানের ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।


স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বাড়ার কারণে নতুন করে দাম সমন্বয় করা হয়েছে। নির্ধারিত নতুন দাম গত শনিবার সকাল ১০টা থেকে কার্যকর হয়। এরপর আর দাম পরিবর্তন না হওয়ায় বৃহস্পতিবারও সর্বশেষ নির্ধারিত দামেই সোনা বিক্রি হচ্ছে।


নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা।


এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৯৩৩ টাকা বাড়িয়ে ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা করা হয়েছে। সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ৭৫৮ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা।


এর আগে গত শুক্রবার ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা নির্ধারণ করা হয়েছিল। একই সময়ে ২১ ক্যারেটের দাম ছিল ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৯০ হাজার ১২৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ছিল ১ লাখ ৫৫ হাজার ৩০৬ টাকা।


এরও আগে ৯ সেপ্টেম্বর ২২ ক্যারেটের সোনার দাম ভরিতে ১ হাজার ১০৮ টাকা কমিয়ে ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা নির্ধারণ করা হয়েছিল। ওই সময় ২১ ক্যারেটের দাম ছিল ২ লাখ ২৩ হাজার ৫৪১ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৯১ হাজার ৯৩১ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ছিল ১ লাখ ৫৬ হাজার ৮২২ টাকা।


এভাবে কয়েক দফা দাম কমার পর সর্বশেষ সমন্বয়ে আবারও দেশের বাজারে সোনার দাম বাড়ানো হয়েছে।