রবিবার , ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার , ২০ সেপ্টেম্বর ২০২৬
হোমবিশ্বরাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বিল আইনে পরিণত করলেন ট্রাম্প

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বিল আইনে পরিণত করলেন ট্রাম্প

favicon
ভোরের আলো ডেস্ক:
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বিল আইনে পরিণত করলেন ট্রাম্প

রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের একটি বিলে স্বাক্ষর করে সেটিকে আইনে পরিণত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) হোয়াইট হাউস এ তথ্য জানিয়েছে।


এর আগে বুধবার মার্কিন প্রতিনিধি পরিষদে ‘লিন্ডসে ও. গ্রাহাম স্যাংশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট অব ২০২৬’ নামের বিলটি পাস হয়। প্রয়াত সিনেটর লিন্ডসে গ্রাহামের নামে করা এই বিলটি গত মাসে মার্কিন সিনেটেও শক্তিশালী দ্বিদলীয় সমর্থন পায়। সিনেটে বিলটির পক্ষে ৮৬টি ভোট এবং বিপক্ষে ১১টি ভোট পড়ে।


নতুন আইনের আওতায় রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সমর্থনকারী পক্ষগুলোর বিরুদ্ধে প্রাথমিক ও মাধ্যমিক নিষেধাজ্ঞা আরোপের বিধান রাখা হয়েছে।


নিষেধাজ্ঞার আওতায় রাশিয়ার সরকারি কর্মকর্তা, ধনকুবের, তাদের পরিবারের সদস্য, বিদেশি ব্যক্তি এবং রুশ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান পড়তে পারে।


এ ছাড়া, যেসব দেশ রাশিয়ার তেল বা গ্যাসের বড় অংশ আমদানি করে এবং মস্কোকে নিষেধাজ্ঞা এড়িয়ে যেতে সহায়তা করে, সেসব দেশের কাছ থেকে আমদানি করা পণ্যের ওপর নির্দিষ্ট শুল্ক আরোপের ক্ষমতাও প্রেসিডেন্টকে দিয়েছে নতুন আইন।


আইনটি রাশিয়ার অর্থনৈতিক কর্মকাণ্ড এবং দেশটির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রাখা তৃতীয় পক্ষগুলোর ওপরও অতিরিক্ত চাপ তৈরির সুযোগ তৈরি করেছে।