রবিবার , ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার , ২০ সেপ্টেম্বর ২০২৬
হোমবিশ্বইরানকে পরমাণু অস্ত্র থেকে ঠেকাতে তেলের দাম বাড়লেও মেনে নিতে হবে: ট্রাম্প

ইরানকে পরমাণু অস্ত্র থেকে ঠেকাতে তেলের দাম বাড়লেও মেনে নিতে হবে: ট্রাম্প

favicon
ভোরের আলো ডেস্ক:
ইরানকে পরমাণু অস্ত্র থেকে ঠেকাতে তেলের দাম বাড়লেও মেনে নিতে হবে: ট্রাম্প

ইরান যাতে পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, সে জন্য তেলের দাম বাড়লেও তা মেনে নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।


হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


ট্রাম্প বলেন, কম দামে জ্বানি পাওয়া এবং ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার মধ্যে একটি বেছে নিতে হলে অধিকাংশ মানুষ ইরানকে পারমাণবিক অস্ত্র না দেওয়ার পক্ষেই অবস্থান নেবেন।


মার্কিন প্রেসিডেন্ট বলেন, মানুষ ইরানের হাতে পারমাণবিক অস্ত্র দেখতে চায় না। তার দাবি, ইরান পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না।


এ সময় ইরানের সঙ্গে চলমান সংঘাত নিয়েও কথা বলেন ট্রাম্প। তিনি দাবি করেন, যুদ্ধে যুক্তরাষ্ট্র ভালো অবস্থানে রয়েছে এবং সংঘাত শিগগিরই শেষ হবে।


এর একদিন আগে ট্রাম্প বলেছিলেন, ইরানকে ‘সম্পূর্ণ ধ্বংস’ করার বিষয়টি তিনি বিবেচনা করছেন।


ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, যুদ্ধ শেষ হলে পেট্রোলের দামও সংঘাত শুরুর আগের পর্যায়ে নেমে আসবে।