শুক্রবার , ০১ মে ২০২৬
শুক্রবার , ০১ মে ২০২৬
হোমঅর্থনীতি-ব্যবসাচতুর্থ দিনে এনবিআরের কলমবিরতি, স্থবির কাস্টমস ও রাজস্ব আদায়

চতুর্থ দিনে এনবিআরের কলমবিরতি, স্থবির কাস্টমস ও রাজস্ব আদায়

favicon
ভোরের আলো ডেস্ক:
চতুর্থ দিনে এনবিআরের কলমবিরতি, স্থবির কাস্টমস ও রাজস্ব আদায়

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা ও কর্মচারীদের কলমবিরতি চতুর্থ দিনে পৌঁছেছে। রোববার (১৮ মে) সকাল ৯টা থেকে শুরু হওয়া এই কর্মসূচির ফলে দেশের আমদানি-বাণিজ্য ও রাজস্ব আদায়ে মারাত্মক প্রভাব পড়েছে।

ঢাকা, চট্টগ্রাম, বেনাপোলসহ প্রায় সব কাস্টম হাউস এবং শুল্ক ও কর কার্যালয়গুলোতে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এই কর্মবিরতি চলছে।

কর্মসূচির আয়োজক ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’ জানিয়েছে, এনবিআর বিলুপ্ত করে নতুন প্রতিষ্ঠান গঠনের উদ্যোগের প্রতিবাদেই এই কর্মসূচি পালন করা হচ্ছে। তাদের দাবি, রাজস্ব ব্যবস্থায় সংস্কার প্রয়োজন, তবে সেটি হতে হবে সঠিক পরিকল্পনার মাধ্যমে।

এ বিষয়ে সংগঠনের নেতারা জানিয়েছেন, আগামী মঙ্গলবার অর্থ উপদেষ্টার সঙ্গে তাদের বৈঠক হওয়ার কথা রয়েছে। বিকেলে চলমান আন্দোলন নিয়ে নতুন কর্মসূচির ঘোষণা আসতে পারে বলেও জানান তারা।প্রতিদিনের কর্মবিরতিতে কাস্টমস কার্যক্রম প্রায় অচল হয়ে পড়েছে, ফলে রাজস্ব আদায়ে বড় ধরনের ঘাটতির আশঙ্কা দেখা দিয়েছে।