সোমবার , ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার , ২১ সেপ্টেম্বর ২০২৬
হোমবিশ্বহেগে অভিবাসনবিরোধী বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষ

হেগে অভিবাসনবিরোধী বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষ

favicon
ভোরের আলো ডেস্ক:
হেগে অভিবাসনবিরোধী বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষ

 নেদারল্যান্ডসের হেগ শহরে নিষেধাজ্ঞা উপেক্ষা করে অভিবাসনবিরোধী বিক্ষোভ করায় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে। বিক্ষোভকারীদের কয়েকজন পুলিশকে লক্ষ্য করে আতশবাজি ও বিভিন্ন বস্তু নিক্ষেপ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে জলকামান, ঘোড়া ও পুলিশ কুকুর ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করা হয়। এ সময় কয়েকজনকে আটক করা হয়েছে।


নেদারল্যান্ডসের হেগ শহরে অভিবাসনবিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) কয়েকশ মানুষকে নিয়ে একটি মিছিল আয়োজনের পরিকল্পনা করা হলেও স্থানীয় কর্তৃপক্ষ সেটি নিষিদ্ধ করে।


তবে নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিক্ষোভকারীরা রাস্তায় জড়ো হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে কয়েকজন বিক্ষোভকারী পুলিশকে লক্ষ্য করে আতশবাজি ও বিভিন্ন বস্তু ছুড়তে শুরু করেন।


পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করে। পরে ঘোড়া ও পুলিশ কুকুর নিয়ে সদস্যরা ঘটনাস্থলে অভিযান চালিয়ে বিক্ষোভকারীদের সরিয়ে দেন।


এ সময় কয়েকজন বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। তবে এখন পর্যন্ত মোট কতজনকে আটক করা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।


বিক্ষোভটির আয়োজন করে ডানপন্থী সংগঠন ‘উই আর দ্য পিপল’। কর্মসূচিতে অংশ নেওয়া বিক্ষোভকারীদের হাতে অভিবাসনবিরোধী বিভিন্ন ব্যানার ও পতাকা দেখা যায়।


স্থানীয় কর্তৃপক্ষের নিষেধাজ্ঞার পরও বিক্ষোভকারীদের জমায়েত এবং পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় হেগে সাময়িকভাবে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।