সোমবার , ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার , ২১ সেপ্টেম্বর ২০২৬
হোমরাজনীতিসংস্কার বাস্তবায়ন না করে সংবিধান সংশোধনে ব্যস্ত সরকার: গোলাম পরওয়ার

সংস্কার বাস্তবায়ন না করে সংবিধান সংশোধনে ব্যস্ত সরকার: গোলাম পরওয়ার

favicon
ভোরের আলো ডেস্ক:
সংস্কার বাস্তবায়ন না করে সংবিধান সংশোধনে ব্যস্ত সরকার: গোলাম পরওয়ার

 জুলাই জাতীয় সনদে গণভোটে অনুমোদিত সংস্কার বাস্তবায়ন না করে সরকার সংসদীয় বিশেষ কমিটির মাধ্যমে সংবিধান সংশোধনের উদ্যোগ নিয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, ১১ দলীয় ঐক্য সংবিধান সংশোধনের পরিবর্তে গণভোটে অনুমোদিত প্রক্রিয়ায় সংস্কার বাস্তবায়নের পক্ষে।


জুলাই জাতীয় সনদে গণভোটে অনুমোদিত সংস্কার বাস্তবায়ন না করে সরকার সংবিধান সংশোধন নিয়ে ব্যস্ত রয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।


রোববার (২০ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে ১১ দলীয় ঐক্যের আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।


গোলাম পরওয়ার বলেন, ১১ দলীয় ঐক্য সংবিধান সংশোধন নয়, সংস্কার চায়। গণভোটে জনগণের অনুমোদিত প্রক্রিয়া অনুসরণ করে জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত সাংবিধানিক সংস্কার বাস্তবায়ন করতে হবে বলে দাবি করেন তিনি।


তিনি বলেন, জাতীয় সংসদে সংবিধান সংশোধনের জন্য গঠিত বিশেষ কমিটির কার্যক্রম ১১ দলীয় ঐক্য গ্রহণ করছে না। তাদের দাবি, গণভোটে অনুমোদিত সংস্কার নির্ধারিত প্রক্রিয়ায় সংবিধান সংস্কার পরিষদের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে।


গোলাম পরওয়ারের অভিযোগ, গণভোটের রায়কে পাশ কাটিয়ে সংসদীয় বিশেষ কমিটির মাধ্যমে সাংবিধানিক সংস্কার বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। তার মতে, এতে জনগণের দেওয়া ম্যান্ডেটের প্রতি যথাযথ সম্মান দেখানো হচ্ছে না।


তিনি আরও বলেন, সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্ধারিত প্রক্রিয়াও সম্পন্ন করা প্রয়োজন। দুটি প্রতিষ্ঠানের আইনগত পরিচয় ও ক্ষমতার উৎস এক নয় বলেও দাবি করেন তিনি।


সংবাদ সম্মেলনে ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত ও গণভোটে অনুমোদিত সাংবিধানিক সংস্কার কার্যকর এবং সংবিধান সংস্কার পরিষদকে নির্ধারিত প্রক্রিয়ায় কার্যকর করার দাবি জানানো হয়।