মঙ্গলবার , ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার , ২২ সেপ্টেম্বর ২০২৬
হোমঢাকা প্রতিদিনসাভারে পার্ক করা যাত্রীবাহী বাসে আগুন

সাভারে পার্ক করা যাত্রীবাহী বাসে আগুন

favicon
ভোরের আলো ডেস্ক:
সাভারে পার্ক করা যাত্রীবাহী বাসে আগুন

সাভারে পার্ক করে রাখা একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাতে ঢাকা-আরিচা মহাসড়কের রেডিও কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।


স্থানীয়রা জানান, গভীর রাতে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসটিতে হঠাৎ আগুন জ্বলতে দেখা যায়। পরে তারা বিষয়টি ফায়ার সার্ভিসকে জানান।


খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই বাসটির কিছু অংশ পুড়ে যায়।


প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিয়েছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে এবং এর সঙ্গে কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে।