মঙ্গলবার , ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার , ২২ সেপ্টেম্বর ২০২৬
হোমরাজনীতিঅন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম: রিজভী

অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম: রিজভী

favicon
ভোরের আলো ডেস্ক:
অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম: রিজভী
অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম অনেক কম বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী।

সোমবার দুপুরে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, বিশ্বে অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে জ্বালানি বাজারে চাপ তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে সরকার জ্বালানিতে ভর্তুকি দিচ্ছে। মূল্য সমন্বয় করার পরও সরকারকে লোকসান গুনতে হচ্ছে।

তিনি বলেন, সরকার আন্তরিকতার সঙ্গে জ্বালানি সংকট নিরসনের চেষ্টা করছে। এ সময় বিভিন্ন দেশের বর্তমান জ্বালানি তেলের দামের তথ্যও তুলে ধরেন তিনি।

রিজভী বলেন, কম দামে কীভাবে জ্বালানি তেল সরবরাহ করা যায়, তা নিয়ে আলোচনা না করে বিরোধী দলের লং মার্চে সরকারের বিরুদ্ধে যেসব ভাষা ব্যবহার করা হয়েছে, তা কাম্য নয়।

তিনি আরও বলেন, এক দফার হুঁশিয়ারি দেওয়া হলে বিএনপি হাত গুটিয়ে বসে থাকবে না।

এ সময় রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনাকে দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ড বলে দাবি করেন রিজভী।

তার দাবি, সামাজিক উন্নয়ন কর্মসূচি ও জনকল্যাণমূলক পদক্ষেপগুলোকে ভিন্ন খাতে নেওয়ার জন্যও ষড়যন্ত্র করা হচ্ছে।