বুধবার , ২৩ সেপ্টেম্বর ২০২৬
বুধবার , ২৩ সেপ্টেম্বর ২০২৬
হোমরাজনীতিতিন দাবি মানলে ঢাকায় আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

তিন দাবি মানলে ঢাকায় আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

favicon
ভোরের আলো ডেস্ক:
তিন দাবি মানলে ঢাকায় আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

সরকার তিনটি দাবি মেনে নিলে রাজধানী ঢাকায় আর কোনো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।


সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এনসিপির আয়োজিত মিছিল শেষে নেভি গলিতে দাঁড়িয়ে তিনি এ মন্তব্য করেন।


নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দেওয়া, গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার বিচার—এই তিন দাবিতে তারা রাজপথে রয়েছেন। সরকার এসব দাবি মেনে নিলে ঢাকায় আর ককটেল ফুটবে না বলেও মন্তব্য করেন তিনি।


তার বক্তব্য অনুযায়ী, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলে দলটির কর্মীদের ককটেল বিস্ফোরণের মতো কর্মকাণ্ডে জড়ানোর সুযোগ থাকবে না। এ কারণেই দাবিগুলো বাস্তবায়নের ওপর গুরুত্ব দিচ্ছেন বলে তিনি জানান।


এনসিপির এই নেতা আরও বলেন, আগের দিনও ঢাকায় দুটি মিছিল হয়েছে। আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। ১১ দলীয় জোটও একই দাবি করে আসছে বলে জানান নাসীরুদ্দীন পাটওয়ারী।


১১ দলীয় জোট আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো মিছিল করে না—এমন অভিযোগের বিষয়ে তিনি বলেন, এই অভিযোগ সত্য নয়।