মঙ্গলবার , ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার , ২২ সেপ্টেম্বর ২০২৬
হোমবিশ্বযেকোনো লক্ষ্যবস্তুতে হামলার সক্ষমতার হুঁশিয়ারি ইরানের

যেকোনো লক্ষ্যবস্তুতে হামলার সক্ষমতার হুঁশিয়ারি ইরানের

favicon
ভোরের আলো ডেস্ক:
যেকোনো লক্ষ্যবস্তুতে হামলার সক্ষমতার হুঁশিয়ারি ইরানের

ইরান তার ইচ্ছানুযায়ী যেকোনো লক্ষ্যবস্তুতে কোনো ধরনের সীমাবদ্ধতা বা বাধা ছাড়াই সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা চালাতে সক্ষম বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ।


মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানা যায়।


যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান পরোক্ষ আলোচনায় ইরানের প্রধান মধ্যস্থতাকারীর দায়িত্ব পালন করা গালিবফ বলেন, অর্থনৈতিক, সামরিক, কূটনৈতিক কিংবা অন্য যেকোনো ধরনের চলমান সমন্বিত সংঘাতের কাছে ইরান নতি স্বীকার করবে না। একই সঙ্গে কোনো পরিস্থিতিতেই দেশকে স্থবির হয়ে পড়তে দেওয়া হবে না বলেও জানান তিনি।


ইরানের পার্লামেন্টের স্পিকার বলেন, দেশটি বরাবরের মতোই পূর্ণ শক্তি দিয়ে যেকোনো হুমকির জবাব দেবে।


তিনি আরও বলেন, অতীতের মতো এবারও ইরান তার কৌশলগত সক্ষমতা কাজে লাগিয়ে বিভিন্ন ক্ষেত্রে শত্রুপক্ষের মোকাবিলা করবে এবং তাদের কার্যকরভাবে প্রতিহত করার চেষ্টা চালাবে।