বৃহস্পতিবার , ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ২৪ সেপ্টেম্বর ২০২৬
হোমঢাকা প্রতিদিনরাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় কিশোরসহ নিহত ৩

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় কিশোরসহ নিহত ৩

favicon
ভোরের আলো ডেস্ক:
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় কিশোরসহ নিহত ৩

রাজধানীর পৃথক তিন এলাকায় সড়ক দুর্ঘটনায় এক কিশোরসহ তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে মোহাম্মদপুর, বারিধারা ও মহাখালী এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।


মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় লেগুনার ধাক্কায় সাগর নামে ১৩ বছরের এক কিশোর নিহত হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, গাড়ি ঘোরানোর সময় লেগুনাটি সাগরকে ধাক্কা দিলে সে ছিটকে বিদ্যুতের খুঁটির সঙ্গে আঘাত পায়। এতে গুরুতর আহত হয় সে।


পরে সাগরকে হাসপাতালে নেওয়ার পথে লেগুনাটি আরেকটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এ সময় স্থানীয়রা লেগুনার চালককে আটক করেন। পরে সাগরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


অন্যদিকে, রাজধানীর বারিধারা এলাকায় গাড়ির চাপায় ২২ বছর বয়সী শ্রমিক মেহেদী হাসান মিম নিহত হয়েছেন।


এছাড়া মহাখালীর কড়াইল এলাকায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের ময়লার গাড়ির চাপায় দুলালী নামে ৫০ বছর বয়সী এক নারী নিহত হন।


পুলিশ জানিয়েছে, পৃথক এসব দুর্ঘটনার ঘটনায় সংশ্লিষ্ট গাড়িগুলো জব্দ করা হয়েছে। পাশাপাশি গাড়িগুলোর চালকদেরও আটক করা হয়েছে।