বৃহস্পতিবার , ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ২৪ সেপ্টেম্বর ২০২৬
হোমরাজনীতিসংসদে বিরোধী দলের নোটিশের গুরুত্ব দেওয়া হয় না: শফিকুর রহমান

সংসদে বিরোধী দলের নোটিশের গুরুত্ব দেওয়া হয় না: শফিকুর রহমান

favicon
ভোরের আলো ডেস্ক:
সংসদে বিরোধী দলের নোটিশের গুরুত্ব দেওয়া হয় না: শফিকুর রহমান

সংসদে সংখ্যাগরিষ্ঠতার জোরে বিরোধী দলের জনস্বার্থসংশ্লিষ্ট নোটিশ ও বক্তব্য সরকার যথাযথভাবে মূল্যায়ন করছে না বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।


তিনি বলেন, সংসদে বিরোধী দলের নোটিশ ও বক্তব্যকে গুরুত্ব দেওয়া হয় না। এ কারণে বিরোধী দলকে রাজপথে নামতে বাধ্য হতে হয়েছে।


বুধবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে জামায়াত বিটের সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।


জামায়াত আমির দাবি করেন, জুলাই সনদ ও গণভোট বাস্তবায়নের মাধ্যমে সরকারের জনগণের কাছে নিজেদের গ্রহণযোগ্যতা বাড়ানোর সুযোগ ছিল। কিন্তু সরকার সে পথে না যাওয়ায় জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে মন্তব্য করেন তিনি।


জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রসঙ্গেও কথা বলেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, তেলের দাম বাড়ানোর পর সরকার আশপাশের দেশগুলোর তেলের দামের সঙ্গে বাংলাদেশের দামের তুলনা দিচ্ছে। কিন্তু বাংলাদেশের অর্থনীতি প্রতিবেশী দেশগুলোর মতো বড় নয়। তাই ওই দেশগুলোর সঙ্গে বাংলাদেশের জ্বালানি তেলের দাম তুলনা করা কতটা যুক্তিসংগত, সে প্রশ্নও তোলেন তিনি।