বৃহস্পতিবার , ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ২৪ সেপ্টেম্বর ২০২৬
হোমবিশ্বখান ইউনিসে চলন্ত গাড়িতে ইসরায়েলি বিমান হামলা, নিহত ২

খান ইউনিসে চলন্ত গাড়িতে ইসরায়েলি বিমান হামলা, নিহত ২

favicon
ভোরের আলো ডেস্ক:
খান ইউনিসে চলন্ত গাড়িতে ইসরায়েলি বিমান হামলা, নিহত ২

দক্ষিণ গাজার খান ইউনিসের পশ্চিমাঞ্চলীয় আল-মাওয়াসি এলাকায় একটি চলন্ত গাড়িতে ইসরায়েলি বিমান হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন।


বুধবার (২৩ সেপ্টেম্বর) নাসের মেডিকেল কমপ্লেক্সের চিকিৎসকদের বরাত দিয়ে ঘটনাস্থল থেকে সংবাদমাধ্যমের প্রতিনিধিরা এ তথ্য জানান। তবে হামলায় তাৎক্ষণিকভাবে কতজন আহত হয়েছেন, তা নিশ্চিত হওয়া যায়নি।


এর আগে দিনের শুরুতে গাজা সিটির উত্তর-পূর্বাঞ্চলীয় আল-নাকাফ এলাকায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের একটি শরণার্থী শিবিরে ইসরায়েলি ড্রোন হামলার ঘটনা ঘটে। এতে এক ফিলিস্তিনি নিহত এবং আরও তিনজন আহত হন।


এ ছাড়া খান ইউনিসের উত্তরাঞ্চলে ইসরায়েলি বাহিনীর সরাসরি গুলিতে আরও এক ফিলিস্তিনি আহত হয়েছেন বলে জানা গেছে।


অন্যদিকে, বুরেইজ শরণার্থী শিবিরের আবাসিক বাড়িঘর লক্ষ্য করে ইসরায়েলি কোয়াডকপ্টার থেকে গুলি ছোড়ার খবর পাওয়া গেছে।


যুদ্ধবিরতি কার্যকর থাকার কথা থাকলেও গাজাজুড়ে ইসরায়েলি হামলা ও গোলাগুলির ঘটনা অব্যাহত রয়েছে বলে স্থানীয় সূত্র ও বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এসব হামলায় হতাহতের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।