আমিরাতগামী সব ফ্লাইট বাতিল করল ইরান
সংযুক্ত আরব আমিরাতগামী সব ফ্লাইট বাতিল করেছে ইরান। স্থানীয় সময় বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত থেকে ফ্লাইট বাতিলের কার্যক্রম শুরু করে দেশটি।
বৃহস্পতিবার ইরানি স্টুডেন্টস নিউজ এজেন্সি জানিয়েছে, ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থার এক মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
সংস্থাটি জানায়, তুর্কমেনিস্তান ইরানি বিমান সংস্থাগুলোকে নিজেদের আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়ায় তেহরান-দুশানবে রুটের একটি ফ্লাইট গন্তব্যে যেতে পারেনি। পরে ফ্লাইটটি ইরানের ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে আসে।
ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থার ওই মুখপাত্র বলেন, তুর্কমেনিস্তান ইরানি বিমান সংস্থাগুলোকে তাদের আকাশসীমা অতিক্রমের অনুমতি না দেওয়ায় সংশ্লিষ্ট ফ্লাইটটি নির্ধারিত গন্তব্যে অবতরণ করতে পারেনি। ফলে সেটিকে তেহরানে ফিরে আসতে হয়।
আকাশসীমা ব্যবহারে এই বিধিনিষেধের কারণে ইরানের আন্তর্জাতিক বিমান চলাচলে নতুন করে জটিলতা তৈরি হয়েছে।