শুক্রবার , ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার , ২৫ সেপ্টেম্বর ২০২৬
হোম › বিশ্ব › হোয়াইট হাউসে শির ব্যস্ত দিন, ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর নৈশভোজ

হোয়াইট হাউসে শির ব্যস্ত দিন, ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর নৈশভোজ

favicon
ভোরের আলো ডেস্ক:
হোয়াইট হাউসে শির ব্যস্ত দিন, ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর নৈশভোজ

বিশ্বের বৃহত্তম মুক্ত বাণিজ্য ব্লক ‘রিজিওনাল কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপে’ (আরসিইপি) বাংলাদেশের যুক্ত হওয়ার প্রক্রিয়া আরেক ধাপ এগিয়ে গেল। বাংলাদেশসহ চার দেশ ও অঞ্চলের অন্তর্ভুক্তির আনুষ্ঠানিক প্রক্রিয়া ত্বরান্বিত করতে একটি বিশেষ বা অ্যাডহক ওয়ার্কিং গ্রুপ গঠনের সুপারিশ চূড়ান্তভাবে অনুমোদন দিয়েছেন জোটের বাণিজ্যমন্ত্রীরা।


বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


এতে বলা হয়, ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত ৫ম আরসিইপি মন্ত্রী পর্যায়ের বৈঠকে এ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। গত ২১ সেপ্টেম্বর ম্যানিলায় অনুষ্ঠিত বৈঠকে সদস্য দেশগুলোর মন্ত্রীরা আরসিইপি যৌথ কমিটির (আরজেসি) দেওয়া এ সুপারিশে আনুষ্ঠানিক সম্মতি জানান। বাংলাদেশের পাশাপাশি এ তালিকায় রয়েছে লাতিন আমেরিকার দেশ চিলি, দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা এবং হংকং (চীন)।


বৈঠক শেষে প্রকাশিত যৌথ বিবৃতিতে জানানো হয়, আরসিইপি চুক্তি একটি উন্মুক্ত ও অন্তর্ভুক্তিমূলক কাঠামো বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। জোটের পরিধি সম্প্রসারণের অংশ হিসেবে এবং নতুন সদস্য অন্তর্ভুক্তির রোডম্যাপ অনুযায়ী বাংলাদেশসহ আগ্রহী দেশগুলোর সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা ও কারিগরি প্রক্রিয়া এগিয়ে নিতে এ ওয়ার্কিং গ্রুপ কাজ করবে।


বাণিজ্য বিশ্লেষকদের মতে, আসিয়ানভুক্ত ১০টি দেশ ছাড়াও চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো অর্থনৈতিক পরাশক্তিদের নিয়ে গঠিত এই মেগা বাণিজ্যিক জোটে বাংলাদেশের যুক্ত হওয়া দেশের অর্থনীতির জন্য একটি বড় মাইলফলক হতে পারে। বিশেষ করে স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলা, আন্তর্জাতিক বাণিজ্যে শুল্কমুক্ত সুবিধা বজায় রাখা, বৈশ্বিক সাপ্লাই চেইনের সঙ্গে নিবিড় সংযোগ এবং দেশে সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) আকর্ষণে এটি যুগান্তকারী ভূমিকা রাখবে।


বৈঠকে সদস্য দেশগুলোর মধ্যে নিবিড় সহযোগিতা ও গঠনমূলক সংলাপের মাধ্যমেই একটি কার্যকর ও ভবিষ্যৎমুখী আঞ্চলিক অর্থনৈতিক সংহতি নিশ্চিত করা সম্ভব বলে জানানো হয়।


এ সময় সদস্যপদ চেয়ে আবেদন করা দেশগুলোর অগ্রগতি পর্যালোচনা করার পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্যে বিদ্যমান অপ্রয়োজনীয় বাধা দূরীকরণ এবং বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) সংস্কার প্রক্রিয়ার ওপরও গুরুত্বারোপ করা হয়।


ইন্দোনেশিয়ার বাণিজ্য উপমন্ত্রী দিয়াহ রোরো এস্তি উইদিয়া পুত্রি এবং নিউজিল্যান্ডের পার্লামেন্টের পররাষ্ট্র, প্রতিরক্ষা ও বাণিজ্য কমিটির সদস্য ড. শেন রেটি এ যৌথ বৈঠকে সহ-সভাপতিত্ব করেন। হাউস সফর ঘিরে দিনভর ব্যস্ত কর্মসূচি সাজিয়েছে যুক্তরাষ্ট্র। সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একাধিক বৈঠকে অংশ নেবেন শি। পাশাপাশি তার জন্য থাকছে সামরিক প্রদর্শনী ও রাষ্ট্রীয় নৈশভোজ।


স্থানীয় সময় বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় হোয়াইট হাউসে শি জিনপিং ও চীনের ফার্স্ট লেডি পেং লিইউয়ানকে স্বাগত জানাবেন ট্রাম্প ও মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। বাংলাদেশ সময় রাত ৮টায় এই অভ্যর্থনা অনুষ্ঠিত হওয়ার কথা।


এর এক ঘণ্টা পর সকাল ১১টায় হোয়াইট হাউসের রোজ গার্ডেনে ট্রাম্প ও শি জিনপিং অংশ নেবেন সামরিক প্রদর্শনীতে। বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে এই আয়োজন।


এরপর স্থানীয় সময় সকাল সাড়ে ১১টায় দুই নেতা একান্ত বৈঠকে বসবেন। বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় শুরু হবে বৈঠকটি। পরে দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে বর্ধিত দ্বিপক্ষীয় বৈঠক। এতে দুই দেশের প্রতিনিধিরাও অংশ নেবেন।


দিনের শেষভাগে শি জিনপিংয়ের জন্য আয়োজন করা হয়েছে রাষ্ট্রীয় নৈশভোজ। স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে ট্রাম্প ও মেলানিয়া ট্রাম্প চীনের প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডিকে নৈশভোজে স্বাগত জানাবেন।


নৈশভোজের আগে বক্তব্য দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে রাষ্ট্রীয় নৈশভোজের আনুষ্ঠানিক পর্বে অংশ নেবেন ট্রাম্প, মেলানিয়া ট্রাম্প, শি জিনপিং ও পেং লিইউয়ান।