রবিবার , ২৭ সেপ্টেম্বর ২০২৬
রবিবার , ২৭ সেপ্টেম্বর ২০২৬
হোম › বিশ্ব › ইয়েমেনে সংঘাত ও উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ গুতেরেসের

ইয়েমেনে সংঘাত ও উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ গুতেরেসের

favicon
ভোরের আলো ডেস্ক:
ইয়েমেনে সংঘাত ও উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ গুতেরেসের

ইয়েমেনে সাম্প্রতিক উত্তেজনা ও সংঘাতের পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।


জাতিসংঘ মহাসচিবের দফতরের এক বিবৃতিতে জানানো হয়েছে, ইয়েমেনের রাজনৈতিক, মানবিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে দেশটির প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট আবদুল্লাহ আল-আলিমি বাওয়াজিরের সঙ্গে বৈঠক করেছেন গুতেরেস।


বৈঠকে ইয়েমেন ও এর আশপাশের এলাকায় সাম্প্রতিক উত্তেজনা বৃদ্ধির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন জাতিসংঘ মহাসচিব। একই সঙ্গে দেশটির চলমান রাজনৈতিক ও মানবিক সংকট এবং নিরাপত্তা পরিস্থিতির অবনতির বিষয়েও উদ্বেগের কথা জানান তিনি।


এ সময় হুতিদের হাতে আটক জাতিসংঘ ও অন্যান্য সংস্থার কর্মীদের অবিলম্বে ও নিঃশর্তভাবে মুক্তি দেওয়ার আহ্বান জানান গুতেরেস।


জাতিসংঘ মহাসচিবের দফতর জানিয়েছে, ইয়েমেনের সংকট নিরসনে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সংলাপ ও সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। রাজনৈতিক সমঝোতার মাধ্যমে দেশটির দীর্ঘস্থায়ী সংকট নিরসনের পথ খোঁজার প্রয়োজনীয়তার কথাও বৈঠকে তুলে ধরা হয়।