শুক্রবার , ০১ মে ২০২৬
শুক্রবার , ০১ মে ২০২৬
হোমসারা দেশছয় জেলায় ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টি হতে পারে: ১ নম্বর সতর্কতা জারি

ছয় জেলায় ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টি হতে পারে: ১ নম্বর সতর্কতা জারি

favicon
ভোরের আলো ডেস্ক:
ছয় জেলায় ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টি হতে পারে: ১ নম্বর সতর্কতা জারি

দেশের ছয় জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (২০ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

এই কারণে এসব জেলার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়াও, আবহাওয়ার আরেক পূর্বাভাসে বলা হয়েছে, আগামী কয়েকদিন দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টির প্রবণতা থাকবে এবং কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।