রবিবার , ২৭ সেপ্টেম্বর ২০২৬
রবিবার , ২৭ সেপ্টেম্বর ২০২৬
হোম › ঢাকা প্রতিদিন › মোহাম্মদপুরে জমি দখল নিয়ে হামলা-ভাঙচুর

মোহাম্মদপুরে জমি দখল নিয়ে হামলা-ভাঙচুর

favicon
ভোরের আলো ডেস্ক:
মোহাম্মদপুরে জমি দখল নিয়ে হামলা-ভাঙচুর

রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান হাউজিং এলাকায় জমি দখলকে কেন্দ্র করে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।


শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। সর্বশেষ পুলিশ সেখানে অবস্থান করছিল বলে জানিয়েছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম।


তিনি বলেন, ওই এলাকায় দুটি বস্তি ছিল। আনুমানিক ১৭ কাঠা জমি নিয়ে একাধিক পক্ষের মধ্যে বিরোধ রয়েছে। হামলা ও ভাঙচুরের শিকার জমিটি নিজেদের বলে দাবি করছে একটি পক্ষ।


পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্টের পর আলম নামে এক প্রবাসী দেশের বাইরে অবস্থান করছেন। জমিটি তার দখলে ছিল। সেখানে থাকা দুটি বস্তির মধ্যে একটি তিনি আগেই দখলমুক্ত করেন। এরপর জমিটি খালি ছিল।


ওসি আব্দুল হালিম বলেন, অন্য একটি পক্ষ খালি জমিটি দখলে নেওয়ার চেষ্টা করায় বিরোধের সৃষ্টি হয়। এর জেরেই হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে কারা হামলা ও ভাঙচুর চালিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।


তিনি আরও বলেন, ওই এলাকায় একাধিক পক্ষের জমি রয়েছে। জমি বা দখলসংক্রান্ত বিষয়ে পুলিশ সরাসরি পদক্ষেপ নিতে পারে না। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।