মঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর ২০২৬
হোম › বিশ্ব › নির্বাচনে জিতলে ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ডের প্রতিশ্রুতি বেন-গভিরের

নির্বাচনে জিতলে ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ডের প্রতিশ্রুতি বেন-গভিরের

favicon
ভোরের আলো ডেস্ক:
নির্বাচনে জিতলে ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ডের প্রতিশ্রুতি বেন-গভিরের

ইসরায়েলের আসন্ন নির্বাচনে জয়ী হয়ে মন্ত্রিসভায় ফিরতে পারলে ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর এবং গাজা ও অধিকৃত পশ্চিম তীর থেকে ফিলিস্তিনিদের সরিয়ে দেওয়ার নীতি এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন দেশটির জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির।


সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিওতে এক ফিলিস্তিনি বন্দিকে সরাসরি মৃত্যুদণ্ডের হুমকি দিতে দেখা যায় বেন-গভিরকে। ভিডিওতে ইসরায়েলি কারাগারের একটি কক্ষে বন্দি হাসান সালামেহর মুখোমুখি হয়ে তাকে মৃত্যুদণ্ড দেওয়ার ইচ্ছার কথা বলতে শোনা যায়।


ভিডিওটির সঙ্গে দেওয়া বিবৃতিতে বেন-গভির বলেন, ভবিষ্যতে তিনি প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পেলে সালামেহর মতো বন্দিদের মৃত্যুদণ্ড নিশ্চিত করবেন। একইসঙ্গে গাজা ও অধিকৃত পশ্চিম তীর থেকে ফিলিস্তিনিদের সরিয়ে দেওয়ার লক্ষ্যে তথাকথিত ‘অভিবাসন নীতি’ এগিয়ে নেওয়ার কথাও জানান তিনি।


হাসান সালামেহ ১৯৯৬ সাল থেকে ইসরায়েলি কর্তৃপক্ষের হেফাজতে রয়েছেন। ১৯৯০-এর দশকে প্রাণঘাতী কয়েকটি বোমা হামলার ঘটনায় দোষী সাব্যস্ত হওয়ার পর তিনি একাধিক যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন।


এর আগে, ভিডিওতে সালামেহকে দেওয়া বেন-গভিরের মৃত্যুর হুমকির নিন্দা জানিয়েছিল ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস।


ইসরায়েলের কট্টর ডানপন্থি রাজনীতির অন্যতম পরিচিত মুখ বেন-গভির। ফিলিস্তিনিদের বিষয়ে তার কঠোর অবস্থান এবং অধিকৃত ভূখণ্ড নিয়ে নীতির কারণে তিনি দীর্ঘদিন ধরে বিতর্কের কেন্দ্রে রয়েছেন।