মঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর ২০২৬
হোম › অর্থনীতি-ব্যবসা › আন্তর্জাতিক কার্ডে বিদেশি এয়ারলাইনসের টিকিট কেনার সুযোগ বাড়লজ্বরে আক্রান্ত হয়ে এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন শান্ত

আন্তর্জাতিক কার্ডে বিদেশি এয়ারলাইনসের টিকিট কেনার সুযোগ বাড়লজ্বরে আক্রান্ত হয়ে এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন শান্ত

favicon
ভোরের আলো ডেস্ক:
আন্তর্জাতিক কার্ডে বিদেশি এয়ারলাইনসের টিকিট কেনার সুযোগ বাড়লজ্বরে আক্রান্ত হয়ে এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন শান্ত

বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী বিদেশি এয়ারলাইনসের টিকিট আন্তর্জাতিক ক্রেডিট ও ডেবিট কার্ডের মাধ্যমে সরাসরি কেনার সুযোগ বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। ফলে প্রচলিত ব্যাংকিং চ্যানেল বা ট্রাভেল এজেন্সির পাশাপাশি আন্তর্জাতিক কার্ড ব্যবহার করেও বিদেশ ভ্রমণের টিকিটের মূল্য পরিশোধ করতে পারবেন যাত্রীরা।


সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এফইপিডি-১ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে সব অনুমোদিত ডিলার ব্যাংকে পাঠিয়েছে।


সার্কুলার অনুযায়ী, বৈধ ভিসা থাকা সাপেক্ষে বাংলাদেশি নাগরিকরা বিদেশ ভ্রমণের জন্য বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী বিদেশি এয়ারলাইনসের টিকিট আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে কিনতে পারবেন। যেসব বিদেশি এয়ারলাইনস টিকিট বিক্রির অর্থ বাংলাদেশের বাইরে আন্তর্জাতিকভাবে পরিচালিত অর্থ গ্রহণ ও নিষ্পত্তি ব্যবস্থার মাধ্যমে গ্রহণ করে, তাদের ক্ষেত্রেও এ সুবিধা প্রযোজ্য হবে।


এর ফলে কোনো বিদেশি এয়ারলাইনসের টিকিটের মূল্য বাংলাদেশের অনুমোদিত ডিলার ব্যাংকের মাধ্যমে নিষ্পত্তি না হলেও নির্ধারিত শর্তে আন্তর্জাতিক কার্ড ব্যবহার করে সেই টিকিট কেনা যাবে।


বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় আরও বলা হয়েছে, আন্তর্জাতিক কার্ডে টিকিট কেনার এ সুবিধা নির্ধারিত বার্ষিক ভ্রমণ কোটার বাইরে থাকবে। তবে টিকিট কেনার লেনদেনের যথার্থতা যাচাই করে সংশ্লিষ্ট ব্যাংক কার্ডে ব্যবহৃত অর্থের সমপরিমাণ অর্থ পুনরায় পূরণ বা সমন্বয় করতে পারবে।


বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নতুন নির্দেশনাটি আগের ব্যবস্থার পরিধি আরও বাড়িয়েছে। এর ফলে বিদেশ ভ্রমণকারীদের জন্য বাংলাদেশ থেকে আন্তর্জাতিক এয়ারলাইনসের টিকিট কেনার ক্ষেত্রে অর্থ পরিশোধের আরও একটি সরাসরি মাধ্যম তৈরি হলো।