শুক্রবার , ০১ মে ২০২৬
শুক্রবার , ০১ মে ২০২৬
হোমসারা দেশপর্যটক কমায় সেন্টমার্টিনে অপরাধ বাড়ছে, উদ্বিগ্ন বাসিন্দারা

পর্যটক কমায় সেন্টমার্টিনে অপরাধ বাড়ছে, উদ্বিগ্ন বাসিন্দারা

favicon
ভোরের আলো ডেস্ক:
পর্যটক কমায় সেন্টমার্টিনে অপরাধ বাড়ছে, উদ্বিগ্ন বাসিন্দারা

সেন্টমার্টিন দ্বীপে হঠাৎ করে চুরি, জুয়া ও নানা অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে বলে অভিযোগ স্থানীয়দের। তারা বলছেন, পর্যটক প্রবেশ সীমিত হওয়ায় আয় রোজগার কমে গেছে, ফলে অনেকেই অপরাধে জড়িয়ে পড়ছে।

প্রবাল দ্বীপ হিসেবে পরিচিত সেন্টমার্টিনে প্রায় ১০ হাজার মানুষ বসবাস করে, যাদের জীবন-জীবিকা প্রধানত পর্যটনের ওপর নির্ভরশীল। পরিবেশ রক্ষার জন্য পর্যটক সংখ্যা সীমিত করায় দ্বীপে এখন আর আগের মতো পর্যটক আসে না।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, পর্যটন কমে যাওয়ার ফলে আয়-রোজগার প্রায় বন্ধ হয়ে গেছে। সাগরে মাছ ধরা ছিল একমাত্র বিকল্প, সেটিও বন্ধ রয়েছে। ফলে ঘরে ঘরে শুরু হয়েছে চুরি। প্রতিদিনই কোথাও না কোথাও গরু, ছাগল, সৌরবিদ্যুতের সোলার প্যানেল বা অটোরিকশার ব্যাটারি চুরি হচ্ছে। পাশাপাশি সন্ধ্যার পর বসছে জুয়ার আসর, যা দ্বীপের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করছে।

যদিও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী—বিজিবি, নৌবাহিনী, কোস্টগার্ড ও পুলিশ—টহল জোরদার করার দাবি করছে, স্থানীয়দের মতে তা যথেষ্ট নয়। তারা বলছেন, দ্বীপে এখন কেউই নিরাপদ বোধ করছেন না।