বুধবার , ৩০ সেপ্টেম্বর ২০২৬
বুধবার , ৩০ সেপ্টেম্বর ২০২৬
হোম › ঢাকা প্রতিদিন › গণভবনের পেছনে পুরাতন বাণিজ্যমেলা মাঠে বোমাসদৃশ বস্তু উদ্ধার

গণভবনের পেছনে পুরাতন বাণিজ্যমেলা মাঠে বোমাসদৃশ বস্তু উদ্ধার

favicon
ভোরের আলো ডেস্ক:
গণভবনের পেছনে পুরাতন বাণিজ্যমেলা মাঠে বোমাসদৃশ বস্তু উদ্ধার

রাজধানীর শেরেবাংলা নগরে গণভবনের পেছনে পুরাতন বাণিজ্যমেলার মাঠ থেকে ককটেল ও পেট্রোল বোমাসদৃশ বেশ কিছু বস্তু উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করা বস্তুগুলো নিষ্ক্রিয় করার কার্যক্রম শুরু করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-২-এর বিশেষ দল ও বোম্ব ডিসপোজাল ইউনিট।


সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থলে নিরাপত্তা জোরদার করা হয়।


এদিকে রাজধানীর বুদ্ধিজীবী কবরস্থান এলাকাতেও একই ধরনের বোমাসদৃশ বস্তু পাওয়ার তথ্য পাওয়া গেছে। সেখানে এসআরবি-২-এর স্পেশাল কোম্পানির একটি বিশেষ দল এলাকাটি নিরাপত্তাবেষ্টনীর মধ্যে রেখেছে।


বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর পর প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করে এসব বস্তু নিষ্ক্রিয় করা হবে বলে সংশ্লিষ্ট সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে।


তবে উদ্ধার করা বোমাসদৃশ বস্তুগুলো কীভাবে সেখানে এসেছে এবং এর সঙ্গে কারা জড়িত, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে কোনো তথ্য জানাতে পারেনি এসআরবি।