বুধবার , ৩০ সেপ্টেম্বর ২০২৬
বুধবার , ৩০ সেপ্টেম্বর ২০২৬
হোম › রাজনীতি › নাশকতার মামলায় বেলাবো যুবলীগ নেতা রিপন গ্রেপ্তার

নাশকতার মামলায় বেলাবো যুবলীগ নেতা রিপন গ্রেপ্তার

favicon
ভোরের আলো ডেস্ক:
নাশকতার মামলায় বেলাবো যুবলীগ নেতা রিপন গ্রেপ্তার

নাশকতার মামলায় নরসিংদীর বেলাবো উপজেলা যুবলীগের আহ্বায়ক মোশাররফ হোসেন ভূইয়া রিপনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে নরসিংদী শহরের ব্যাংক কলোনি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।


পুলিশ জানায়, মোশাররফ হোসেন ভূইয়া রিপনের বিরুদ্ধে বেলাবো ও নরসিংদী সদর থানায় নাশকতাসহ একাধিক মামলা রয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।


বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমানউল্লাহ বলেন, মোশাররফ হোসেন ভূইয়া রিপনের বিরুদ্ধে বেলাবো ও নরসিংদী সদর থানায় নাশকতাসহ একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।


গ্রেপ্তার মোশাররফ হোসেন ভূইয়া রিপন বেলাবো উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. শমসের আলী ভূইয়ার ছেলে বলে পুলিশ জানিয়েছে।