বৃহস্পতিবার , ০১ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ০১ অক্টোবর ২০২৬
হোম › ঢাকা প্রতিদিন › মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

favicon
ভোরের আলো ডেস্ক:
মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে পুলিশ ও হকারদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ধাওয়া-পাল্টাধাওয়া, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।


বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে হোপ মার্কেটের সামনের ফুটপাতে এ ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানা গেছে, ফুটপাত উচ্ছেদ অভিযান চলাকালে হকার ও ফুটপাতের ব্যবসায়ীদের সঙ্গে উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হলে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়।


এ সময় ক্ষুব্ধ হকাররা সিটি করপোরেশনের তিনটি ময়লার গাড়িতে আগুন ধরিয়ে দেন। পাশাপাশি একটি ভেকু ও পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়।


মিরপুর মডেল থানার ডিউটি অফিসার মো. শহিদুল ইসলাম ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।


সংশ্লিষ্ট সূত্র জানায়, উচ্ছেদ অভিযান চলাকালে বিদ্যুতের শর্টসার্কিট থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয় বলে দাবি করা হয়েছে। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়লে হকার ও ফুটপাতের ব্যবসায়ীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।


আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।