শুক্রবার , ০২ অক্টোবর ২০২৬
শুক্রবার , ০২ অক্টোবর ২০২৬
হোম › ঢাকা প্রতিদিন › মিরপুর-পল্লবীতে রাতভর পুলিশের চেকপোস্ট, চলছে তল্লাশি

মিরপুর-পল্লবীতে রাতভর পুলিশের চেকপোস্ট, চলছে তল্লাশি

favicon
ভোরের আলো ডেস্ক:
মিরপুর-পল্লবীতে রাতভর পুলিশের চেকপোস্ট, চলছে তল্লাশি

রাজধানীর মিরপুর-পল্লবী এলাকার বিভিন্ন অপরাধপ্রবণ স্থানে চেকপোস্ট বসিয়ে রাতভর তল্লাশি চালিয়েছে পল্লবী থানা পুলিশ। বিশেষ করে কিশোর গ্যাং ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের শনাক্ত করতে এ অভিযান জোরদার করা হয়েছে।


বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে মিল্লাত ক্যাম্প সংলগ্ন একাধিক মোড়ে চেকপোস্ট বসিয়ে এ কার্যক্রম পরিচালনা করা হয়।


অভিযানের সময় চেকপোস্টে সন্দেহজনক ব্যক্তিদের থামিয়ে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করা হয়। পাশাপাশি বিভিন্ন যানবাহনও তল্লাশির আওতায় আনা হয়।


মিরপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জানান, এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ এবং কিশোর গ্যাংসহ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের শনাক্ত করতে পুলিশের এ তৎপরতা অব্যাহত থাকবে।