রবিবার , ০৪ অক্টোবর ২০২৬
রবিবার , ০৪ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › ভারত-পাকিস্তান সীমান্তে বিএসএফের গুলিতে দুই পাকিস্তানি নিহতের দাবি

ভারত-পাকিস্তান সীমান্তে বিএসএফের গুলিতে দুই পাকিস্তানি নিহতের দাবি

favicon
ভোরের আলো ডেস্ক:
ভারত-পাকিস্তান সীমান্তে বিএসএফের গুলিতে দুই পাকিস্তানি নিহতের দাবি

ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই পাকিস্তানি নাগরিক নিহত এবং একজন আহত হয়েছেন বলে দাবি করেছে পাকিস্তানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম রেডিও পাকিস্তান।


শনিবার (১০ অক্টোবর) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, শুক্রবার দুই দেশের আন্তর্জাতিক সীমান্তের কাছে এ ঘটনা ঘটে। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কাসুর জেলার ওই তিন বাসিন্দা সীমান্তের একটি স্তম্ভের কাছে কয়েক পা এগিয়ে যাওয়ার পর বিএসএফ সদস্যরা তাঁদের লক্ষ্য করে গুলি চালান বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।


পাকিস্তানি সূত্রগুলোর দাবি, ওই তিন ব্যক্তি সীমান্তের বেড়া পার হওয়ার চেষ্টা করেননি এবং তাঁরা নিরস্ত্র ছিলেন। তাঁদের ওপর গুলি চালানোর আগে কোনো সতর্কবার্তাও দেওয়া হয়নি বলে দাবি করা হয়েছে।


তবে এ ঘটনায় ভারত ও পাকিস্তানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো নিশ্চিত বক্তব্য পাওয়া যায়নি। অন্যদিকে, ভারতীয় গণমাধ্যমের কয়েকটি প্রতিবেদনে ঘটনাটিকে অনুপ্রবেশের চেষ্টা হিসেবে উল্লেখ করা হয়েছে।


ঘটনার প্রকৃত পরিস্থিতি সম্পর্কে দুই দেশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া না যাওয়ায় নিহত ও আহত ব্যক্তিদের বিষয়ে প্রকাশিত তথ্য এবং ঘটনার কারণ স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।