রবিবার , ০৪ অক্টোবর ২০২৬
রবিবার , ০৪ অক্টোবর ২০২৬
হোম › রাজনীতি › মানুষের ইজ্জত ও নিরাপত্তা নিয়েও উদ্বেগ রয়েছে: শফিকুর রহমান

মানুষের ইজ্জত ও নিরাপত্তা নিয়েও উদ্বেগ রয়েছে: শফিকুর রহমান

favicon
ভোরের আলো ডেস্ক:
মানুষের ইজ্জত ও নিরাপত্তা নিয়েও উদ্বেগ রয়েছে: শফিকুর রহমান

দেশের মানুষ ভালো নেই। শুধু খাওয়া-পরা নয়, ইজ্জত ও নিরাপত্তার দিক থেকেও মানুষ ভালো নেই বলে মন্তব্য করেছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।


শনিবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জামায়াতপন্থী ইসলামী বক্তাদের সংগঠন মাজলিসুল মুফাসসিরীনের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


বক্তব্যে আলেম সমাজের প্রতি সাধারণীকরণ করে দোষারোপ করার বিষয়ে আপত্তি জানান ডা. শফিকুর রহমান। তিনি বলেন, দুই-একজনের ভুলের কারণে পুরো আলেম সমাজকে দোষারোপ করা ঠিক নয়।


সংসদে পাস হওয়া একটি আইনকে কোরআন-সুন্নাহবিরোধী উল্লেখ করে জামায়াত আমির বলেন, আইনটি সংশোধনের বিষয়ে সবাইকে কথা বলতে হবে। সংশোধনের উদ্দেশ্যেই এ আইনের সমালোচনা করা প্রয়োজন।


সম্মেলনে তিনি দেশের মানুষের বর্তমান পরিস্থিতি, সামাজিক নিরাপত্তা এবং আইন সংশোধনের বিষয়ে নিজের বক্তব্য তুলে ধরেন।